বিনোদন

‘দ্য স্ম্যাশিং পাম্পকিনস’ হতাশ করল ভারতীয় দর্শকদের

  • 3:46 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য স্ম্যাশিং পাম্পকিনস ভারত সফর বাতিল করেছে। তারা জানিয়েছে, কিছু অপ্রত্যাশিত লজিস্টিক চ্যালেঞ্জ এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের কনসার্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ব্যান্ডটি একটি ফেসবুক ঘোষণায় লেখেছে,“অপ্রত্যাশিত লজিস্টিক চ্যালেঞ্জ এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের দুইটি আসন্ন কনসার্ট বাতিল করতে হচ্ছে। আমরা জানি ভক্তদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার সেই মান বজায় রেখে পারফর্ম করা সম্ভব হচ্ছে না।”

প্রেস নোট অনুযায়ী, তাদের ভারত সফরসূচির প্রথম কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১১ অক্টোবর বেঙ্গালুরুর স্টেজে এবং পরের দিন, ১২ অক্টোবর, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে।

প্রেস নোট অনুযায়ী, ব্যান্ডটির ভারত সফরে প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল ১১ অক্টোবর বেঙ্গালুরুতে এবং এরপর ১২ অক্টোবর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে।

এই সফরে তারা তুলে ধরতে চেয়েছিল তাদের তিন দশকের সঙ্গীতযাত্রার মাইলফলক গানগুলো, যেমন টুনাইট, টুনাইট, বুলেট উইথ বাটারফ্লাই উইংস, টুডে ও নাইনটিন সেভেন্টি নাইন। পাশাপাশি শোনার কথা ছিল তাদের সাম্প্রতিক হিট গান-সাইহোমি ও বেগাইল্ড । এমনকি নতুন প্রকল্প এটাম  এবং প্রশংসিত অঘরি মঘরি মেই -এর কিছু অংশও থাকত পারফরম্যান্সে।

‘রক ইনভেশন ২০২৫ এশিয়া ট্যুর’ এর অংশ হিসেবেই ভারত সফরের পরিকল্পনা ছিল। ইতিমধ্যে তারা জাপানের টোকিও, ইয়োকোহামা, ওসাকা, ফুকুওকা, হিরোশিমা, এরপর বুসান, ম্যানিলা, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, বাহরাইন ও আবুধাবিতে শো শেষ করেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au