বিনোদন

প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ চলছে শিল্পার

  • 10:58 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার। বর্তমানে মামলাটি তদন্তাধীন। সেই মামলায় শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

মুম্বাই পুলিশ বলছে, শিল্পাকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সময় তার বক্তব্য নথিভুক্ত করা হয়।

ইকনমিক অফেন্সেস উইংয়ের এক কর্মকর্তা জানান, পুলিশ শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শিল্পা তাঁর বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সন্দেহজনক লেনদেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেন, যা বর্তমানে যাচাই করছে কর্তৃপক্ষ।

এর আগে গেল মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং।

তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় তদন্ত চলছে। রাজ কুন্দ্রাকে ইতোমধ্যে সমন পাঠানো হয়েছিল এবং তিনি হাজিরা দিয়ে জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চুপ থাকেন রাজ, ফলে ইকনমিক অফেন্সেস উইং তাকে পুনরায় ডাকার পরিকল্পনা করছে। রাজকে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে শিল্পা ও রাজ তার কাছ থেকে ৬০ কোটিরও বেশি রুপি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। পরে রাজ দাবি করেন, ঐ অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এছাড়াও কিছু লেনদেনের সূত্র পাওয়া গেছে বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও। সূত্র: এনডিটিভি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au