বিনোদন

‘কান্তারা চ্যাপ্টার ১’ কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার কেন্দ্রে!

  • 11:16 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- ২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি কান্তারা দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো ভারতজুড়েই তুমুল আলোড়ন তুলেছিল। সেই ছবির মাধ্যমে অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠি জাতীয় পুরস্কারও জয় করেন। দর্শকের কাছে এটি হয়ে উঠেছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা– যেখানে লোককাহিনি, আধ্যাত্মিকতা ও অ্যাকশনের মিশেল ছিল চমকপ্রদ। সেই সাফল্যের পর থেকেই দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল ছবির প্রিক্যুয়েল নিয়ে। অবশেষে ২ অক্টোবর ২০২৫ মুক্তি পায় ‘কান্তারা চ্যাপ্টার ১’। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি আলোচনার কেন্দ্রে চলে আসে। এখন সিনেমাটি ছুটছে ব্লকবাস্টার হিটের পথে। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় দর্শক। শুধু ভারতীয় নয় দেশটির বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে অধীর আগ্রহ। বাংলাদেশি দর্শকরাও সিনেমাটি দেখতে অধীর আগ্রহে বসে আছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে পাওয়া সিনেমাটির নানা তথ্য নিয়েই এই আয়োজন।

‘কান্তারা চ্যাপ্টার ১’ মূলত দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় প্রথম ছবিরও আগের এক সময়ে। কান্তারার প্রাচীন ইতিহাসে। এখানে উপজাতি সম্প্রদায় আর বাংগ্রা রাজবংশের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে এগোয় কাহিনি। গুলশন দেবাইয়া নতুন রাজা কুলশেখর-এর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ঋষভ শেঠি উপজাতির নেতা বর্মের ভূমিকায় রয়েছেন। গল্পে দেখা যায়– কীভাবে সাহসী বর্মে তাঁর গোত্রকে নিয়ে গোপনে প্রবেশ করেন বাংগ্রা রাজ্যে। সেখান থেকেই শুরু হয় ভয়ংকর দ্বন্দ্ব, যা উপজাতির স্বাধীনতা ও টিকে থাকার প্রশ্নে পরিণত হয়। এই সংঘাতের বর্ণনা ছবিতে এক মহাকাব্যিক মাত্রা যোগ করেছে যেন। সিনেমাটি শুধু একটি অ্যাকশন ড্রামা নয়; বরং এটি ভারতীয় লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে দর্শকদের একাত্ম করেছে। পৌরাণিক চরিত্র, উপজাতি রীতি-নীতি আর মানুষের আত্মিক সংযোগ সিনেমাটিকে দিয়েছে অনন্য মাত্রা।

প্রযুক্তিগত দিক থেকে ‘কান্তারা চ্যাপ্টার ১’ একেবারে আলাদা মাত্রায় নিয়ে গেছে ভারতীয় সিনেমাকে। হোমবালে ফিল্মস এর প্রযোজনায় নির্মিত ছবিতে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। বিশেষত প্রাণীর উপস্থিতি আর আধ্যাত্মিক আবেশ তৈরি করতে যেভাবে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা দর্শকদের বিস্মিত করেছে। ছবির সিনেমাটোগ্রাফার অরবিন্দ এস কাশ্যপ প্রতিটি দৃশ্যকে এমনভাবে ধারণ করেছেন। যেন দর্শক সরাসরি ঘটনাস্থলে উপস্থিত। কে.এম. প্রকাশ ও শোভিত শেঠির নিখুঁত সম্পাদনা ঋষভ শেঠির ভিশনকে জীবন্ত করে তুলেছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি, সংগীত এবং লোকেশনের বাস্তব ব্যবহার মিলে ছবিকে করেছে মহাকাব্যিক।

ঋষভ শেঠির অভিনয় ছবির প্রাণ। বিশেষ করে যখন তিনি দেবআবেশে ‘গুলিগা’ চরিত্রে রূপান্তরিত হন, তখন পুরো পর্দা যেন বিদ্যুৎ চমকের মতো কাঁপতে থাকে। তাঁর ভেতরে যে একযোগে ভক্তি, ভীতি আর বিস্ময়ের মিশেল তৈরি হয়, তা দর্শককে মুগ্ধ করেছে। এই ছবির লেখক, পরিচালক এবং নায়ক সবই ঋষভ শেঠি। নারী চরিত্র কানকাবতী-তে রুক্মিণী বসন্ত অসাধারণ অভিনয় করেছেন বলেই ভারতীয় গণমাধ্যমের রিভিউগুলোতে উঠে এসেছে। আর মালয়ালমের জনপ্রিয় অভিনেতা জয়রাম রাজশেখর চরিত্রে শক্তিশালী পারফরম্যান্স দিয়েছেন। যদিও গুলশন দেবাইয়ার অভিনয় প্রশংসিত হয়েছে, অনেকেই মনে করছেন চরিত্রটিকে আরও ভয়ংকরভাবে ফুটিয়ে তুলতে পারতেন অন্য কেউ।
বাজেট ও আর্থিক দিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে– ঋষভ শেঠি এ ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি; বরং তিনি বিনিয়োগ করেছেন প্রযোজনায়। প্রায় ১২৫ কোটি রুপি বাজেটে তৈরি এই চলচ্চিত্র ইতোমধ্যেই বক্স অফিসে সাফল্যের পথে হাঁটছে। মুক্তির প্রথম দিনেই দর্শকরা ছবিকে ‘ব্লকবাস্টার’ বলে অভিহিত করেন। মুক্তির পর মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে জ্বলে উঠেছে কান্তারা। তিন দিনে ছবিটি সংগ্রহ করেছে ১৬৩.৮৫ কোটি ভারতীয় রুপি। এই বিশাল আয়কে ঘিরে এটি ২০২৫ সালের ১১তম সর্বোচ্চ সফল সিনেমা হিসেবে তালিকাভূক্ত হয়েছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au