বিনোদন

রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি দিল্লি হাইকোর্টের

  • 10:20 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ৮ অক্টোবর- ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ নিয়ে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং শাহরুখ-পুত্র আরিয়ান খানের দ্বন্দ্বটা আরও খানিকটা বিস্তৃত হলো। সমীর ওয়াংখেড়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করলেন দিল্লি হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর এই মামলার অন্তর্বর্তী শুনানি গ্রহণ করা হবে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ওয়াংখেড়ে সমীরের অভিযোগ ছিল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে রেড চিলিজ় প্রযোজিত, আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ। এ জন্য শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলাও করেন তিনি। যদিও এর আগে দিল্লি হাইকোর্টের তরফে সমীরকে পাল্টা প্রশ্ন করা হয় এই মামলা গ্রহণযোগ্যতা নিয়ে। এই প্রসঙ্গে সাংবাদিকরাও প্রশ্ন করেন সমীরকে। কিন্তু তিনি কারও সামনে মুখ খোলেননি। শুধু বলেছিলেন, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের সিরিজ়ে কোথাও সমীরের নাম উল্লেখ নেই। তবে এক এনসিবি কর্মকর্তার চরিত্র রয়েছে। কিছুটা ব্যঙ্গ করেই তাকে ছবিতে দেখানো হয়েছে। তবে অনেকে মনে করেছেন, এই চরিত্রের সঙ্গে সমীরের চেহারায় মিল রয়েছে। কিন্তু মুখের সঙ্গে মিল থাকলেই যে সব প্রমাণ করা যায়, এমন তো নয়। শুধু তাই নয়, সমীরের আবেদনেও বলা হয়েছিল, ওই সিরিজ়ে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা আঙুল দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ ভারতের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ১৯৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ (দ্য প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট) লঙ্ঘিত হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ় পার্টি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ানকে। সেই ঘটনার সঙ্গে এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের প্রত্যক্ষ যোগ ছিল। এই ঘটনার জেরে বেশ কিছু দিন সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au