বিনোদন

শাকিবকে পাওয়া গেল সম্পূর্ণ নতুন এক রূপে

  • 10:22 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ৮ অক্টোবর- চিত্রনায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে কয়েকমাস হল ঢালিউডে চলছে নতুন আলোচনার ঝড়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম- সর্বত্রই এখন এই সিনেমাকে ঘিরে জল্পনা-কল্পনা, গুঞ্জন আর প্রত্যাশার হাওয়া। এরই মধ্যে আজ এলো শাকিবের ফার্স্টলুক ট্রেলার।

‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে শাকিকে পাওয়া গেল সম্পূর্ণ নতুন এক রূপ। এবার তিনি কেবল তারকা নন, যেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরা দিলেন।

৩৩ সেকেন্ডের ট্রেলারে ঘরির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশর পতাকা, যার উপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার। এরপর অ্যাকশন দৃশ্য শেষে শাকিব খানের লুক। শাকিবের কণ্ঠে শোনা গেল একটি মাত্র ডায়ালগ, তা হল- ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’  দেখেই মনে হচ্ছে এটি একজন সৈনিকের গল্প।

নির্মাতা সাকিব ফাহাদের ভাষ্যমতে, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের সেই তরুণদের গল্প- যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে।

নির্মাতার কথায়, ‘আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে- যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে যায়। তাই ‘সোলজার’ কেবল সংগ্রামের গল্প নয়, এটি আশাবাদের গল্পও। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় না- সেই বার্তাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে।

নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা। তবে এটুকু বলতে পারি- এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহায্য করবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দাবি, পরিকল্পনা মতো সব কিছু এগোলে, বাংলা সিনেমার ইতিহাসে ‘সোলজার’ এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au