বিনোদন

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা নিহত

  • 10:24 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন, ৮ অক্টোবর- এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা নিহত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এই শিল্পী। সেই সময় থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজবীর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপর হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন গায়ক। দুর্ঘটনার পরে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে।

এক বিবৃতিতে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় রাজবীরের মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছিল। ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম রাজবীর জওয়ান্দার হিট গানের তালিকা সুদীর্ঘ। ‘কালি জওয়ান্দে দি’সহ বেশ কয়েকটি পাঞ্জাবি সিনেমায় গানের জন্যও তিনি পরিচিত।

ৎকনসার্টের মাঝেই বন্ধু রাজবীরের জন্য আরোগ্য কামনা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তার ভক্তদের রাজবীরের জন্য প্রার্থনার আবেদন করেছিলেন।

দিলজিৎ বলেছিলেন, রাজবীর অসাধারণ একজন মানুষ। আমার বিশ্বাস আজ পর্যন্ত কোনো বিতর্কে জড়ায়নি এবং সবাইকে খুব ভালোবেসেছে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আমরা কারো জন্য প্রার্থনা করলে, ঈশ্বর সবসময় শোনেন। সবাইকে ধন্যবাদ।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au