বিনোদন

প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলেন শ্যারন স্টোন

  • 10:29 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
মেলবোর্ন, ৮ অক্টোবর- শ্যারন স্টোন, হলিউডের জনপ্রিয় এক নাম। নব্বইয়ের দশকে পেয়েছিলেন ‘সেক্স সিম্বল’-এর খেতাব। তাঁর ‘বেসিক ইনস্টিংক্ট’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। যৌন আবেদনময়ী চরিত্রে শ্যারন স্টোনের জুড়ি মেলা ভার।

 তবে সেই শ্যারন স্টোনই হলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। সিনেমা হিট করাতে শ্যারনকে নায়কের বিছানায় যেতে জোর করেছিলেন নেই প্রযোজক যার নাম রবার্ট ইভানস। এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ৬৬ বছর বয়সী শ্যারন।এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্যারন জানিয়েছিলেন, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘সিলভার’ সিনেমার শুটিংয়ের সময়।

 শুটিংয়ের মাঝেই শ্যারনকে নিজের অফিসে ডাকেন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক রবার্ট ইভানস। তার পর বিলির (বিলি বাল্ডউইন) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেন। শ্যারনের অভিযোগ, নায়কের সঙ্গে বিছানায় গেলেই সিনেমার যৌন দৃশ্য আকর্ষণীয় হবে বলেছিলেন প্রযোজক। আর সিনেমাকে বাঁচানোর এটাই একমাত্র পথ।
 পডকাস্টে শ্যারন জানান, এমন প্রস্তাব মেনে নেওয়ার পাত্রী তিনি নন। তাই সরাসরি নাকচ করে দেন।২০১৯ সালের অক্টোবর মাসে প্রয়াত হন প্রযোজক রর্বাট ইভানস। শ্যারনের এই অভিযোগ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে পালটা দিয়েছেন অভিনেতা বিলি বাল্ডউইন।

‘সিলভার’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “জানি না কেন শ্যারন স্টোন এত বছর পরও আমাকে নিয়ে কথা বলতে থাকেন। এখনও আমার উপরে ক্রাশ আছে নাকি আমি উন্নতি করেছি বলে ব্যথা পেয়েছে?” এমনকী শ্যারনের গোপন তথ্য ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au