বিনোদন

কান্তারা ১: পাঁচ দিনে সারা বিশ্বে কতো কোটি রুপি আয়?

  • 8:58 pm - October 09, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন, ৯ অক্টোবর- তিন বছর আগে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি বাজেটের এই ছবি তিন বছর ধরে বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করে এই ছবি। পাঁচ দিনে সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৪১৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে বলে খবর।

অতিমারির ঠিক পরেই ২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত এই ছবি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শুধু ছবিটি নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা। যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন দর্শকদের কাছ থেকে।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কপূর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ যদিও ‘কান্তার ১’-এর পাশে দাঁড়াতে পারেনি এই ছবি। শুধু ভারতেই প্রথম তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলে এই ছবি। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই সারা বিশ্বে ৫০০ কোটির ঘরে এই ছবি। এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী ছবি এত দ্রুত গতিতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘কান্তারা ১’ সেই নজির ভেঙে দিয়েছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au