বিনোদন

সাবেক স্ত্রী অমৃতার প্রশংসা করলেন সাইফ

  • 9:10 pm - October 09, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
মেলবোর্ন, ৯ অক্টোবর- ‘বেখুদি’ সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের। যদিও সেই সিনেমা থেকে সাইফকে পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়, তবে সেটিই হয়ে ওঠে তার জীবনের বড় মোড়। প্রেমে পড়ে ১৯৯১ সালের অক্টোবরে তারা গোপনে বিয়ে করেন। ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার মতে, তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন একজন মৌলভি ও একজন শিখ পুরোহিতও।
অনুষ্ঠানে আমৃতার নতুন নাম দেওয়া হয়েছিল আজিজা। তারা জানান, ওটা ছিল একেবারে পালিয়ে বিয়ে করার মতো ঘটনা, একেবারে সিনেমার গল্প। তবে এই রোমাঞ্চকর প্রেম ও বিয়ে টেকেনি। বিচ্ছেদ হয় দুজনের।
এর বেশ কয়েক বছর পর নিজের চেয়ে বয়সে অনেক ছোট কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বয়সের ফারাক থাকলেও ভালোবাসায় পূর্ণ তাদের সংসার। সুখী দাম্পত্য কাটাচ্ছেন দুজন। তবে কারিনার সঙ্গে সুখে সংসার করলেও আগের স্ত্রী অমৃতার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফ আলী খান।
বর্তমানে সাইফ ও অমৃতার দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান দুজনই বলিউডে অভিনয় করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ‘টু মাচ উইথহ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শোতে হাজির হয়েছিলেন সাইফ। কাজল ও টুইঙ্কলের সঙ্গে আলাপচারিতায় সাইফ বলেন, ‘আমি অনেকবার বলেছি ২১ বছর বয়সে বিয়ে করেছিলাম, বয়সটা তখন অনেক কম ছিল। সবাই জানে, সম্পর্কটা টেকেনি। কিন্তু আমাদের দুটি চমৎকার সন্তান আছে।

আর অমৃতা আমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, বুঝে ওঠা সব কিছুতেই ওর সাহায্য ছিল অমূল্য।’

অমৃতার প্রশংসা করে সাইফ বলেন, ‘ও একজন দারুণ মা। আমি ভাগ্যবান যে আমরা এখনো ভালোভাবে মিশতে পারি। আমরা সাধারণত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলি আর সেটা হয়, যখন আমি হাসপাতালে ভর্তি থাকি। এরপরই সাইফ মজার ছলে যোগ করেন, আমি আসলে বেশ ঘন ঘনই হাসপাতালে যাই, তাই আমাদের যোগাযোগ নিয়মিতই হয়।’

২০১২ সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাদের দুই সন্তান রয়েছে— একজন তৈমুর, অন্যজন জেহাঙ্গীর। অন্যদিকে, অমৃতা সিং আর বিয়ে করেননি। সন্তানদের লালন পালনেই নিজেকে ব্যস্ত রেখেছেন। আগের চেয়ে অভিনয় কমিয়ে দিলেও ভালো গল্প পেলে কাজ করেন এ অভিনেত্রী।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au