বিনোদন

এবার অ্যাডেলেকে টপকালেন টেইলর সুইফট

  • 7:16 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ১o অক্টোবর- প্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।

গত ১০ বছরে অনেক শিল্পীই এ রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারলেও অ্যাডেলেকে টপকাতে পারেননি। অবশেষে অ্যাডেলের রেকর্ডটি ভাঙলেন টেইলর সুইফট। ৩ অক্টোবর প্রকাশ পেয়েছে সুইফটের ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। সংগীতবিষয়ক ম্যাগাজিন বিলবোর্ড জানিয়েছে, অ্যাডেলের রেকর্ড ভাঙতে এক সপ্তাহও লাগেনি টেইলর সুইফটের। মাত্র পাঁচ দিনে ফিজিক্যাল এবং স্ট্রিমিং মিলিয়ে দ্য লাইফ অব আ শোগার্ল অ্যালবামটি বিক্রি হয়েছে ৩৫ লাখের বেশি কপি।

এক সপ্তাহ পূর্ণ হতে আরও দুই দিন বাকি। যেভাবে অ্যালবামটি নিয়ে উন্মাদনা বাড়ছে, তাতে সংখ্যাটি আরও বাড়বে। এর আগে ২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে বিক্রি হয়েছিল ২৫ লাখ কপি। সে হিসাবে বলাই যায়, আগেরটির চেয়ে সুইফটের সাম্প্রতিক অ্যালবামটি শ্রোতাদের বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

তবে শুধু প্রশংসা নয়, দ্য লাইফ অব আ শোগার্ল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে সমালোচকদের কাছ থেকে। সমালোচনা নিয়েও কথা বলেছেন টেইলর সুইফট। তিনি বলেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। শিল্প সম্পর্কে যেকোনো ধরনের গঠনমূলক সমালোচনা যাঁরা করেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’ সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন, সব গানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আসে না। এমনও হয়েছে, তাঁর অনেক গান আগে অনেকের ভালো লাগত না, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

টেইলর সুইফট বলেন, ‘অনেক ভক্তকে বলতে শুনেছি, আমার “রেপুটেশন” অ্যালবাম তখন তাঁদের পছন্দ হয়নি। তবে এখন সেটাই তাঁদের সবচেয়ে পছন্দের অ্যালবাম। অথবা একসময় “ফেয়ারলেস” বেশি শুনলেও এখন “এভারমোর” বেশি পছন্দ করেন। গান তৈরির সময় এসবের দিকে আমার খেয়াল থাকে। আমি জানি, আমি কী তৈরি করেছি।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au