বিনোদন

নেপোটিজমের মাধ্যমে সিনেমায় সুযোগ পেয়েছিঃ রণবীর

  • 7:28 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ১o অক্টোবর- বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। চলচ্চিত্রজগতে প্রভাবশালী পরিবারের সন্তানরা সহজেই সুযোগ পান, অথচ প্রতিভাবান নবাগতদের জন্য পথ অনেক কঠিন। এই বিতর্কে বহু তারকা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনেতা রণবীর কাপুর এবার স্বীকার করে নিলেন তিনি নেপোটিজমের মাধ্যমে সিনেমায় সুযোগ পেয়েছেন। তবে নিজের জায়গা তৈরি করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের ইনস্টিটিউট হুইসেলিং উডস ইন্টারন্যাশনাল-এ অনুষ্ঠিত সেলিব্রেট সিনেমা ২০২৫  উৎসবে ‘রাজ কাপুর ও গুরু দত্তকে শ্রদ্ধা’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে নিজের অবস্থান গড়ে তোলা রণবীর বলেন, ‘আমি নেপোটিজমের ফল-এটা আমি স্বীকার করি। জীবনে অনেক কিছুই সহজে পেয়েছি। কিন্তু শুরু থেকেই জানতাম, যদি নিজের আলাদা পরিচয় না তৈরি করতে পারি, তাহলে সফল হতে পারব না। আমার পরিবার যেমন সাফল্যের জন্য পরিচিত তেমনি ব্যর্থতাও তাদের জীবনে ছিল। তাই সাফল্যের পাশাপাশি ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখা যায়।’

কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ও নিতু কাপুরের সন্তান এবং রাজ কাপুরের নাতি রণবীর। এমন পরিবারে জন্ম নিয়েও তিনি সাধারণ পরিবারের সন্তানের মতোই বড় হয়েছেন বলে জানান তিনি।

রণবীর বলেন, ‘একজন সাধারণ পরিবারের সন্তানের মতোই আমি বড় হয়েছি। আমার কাছে আমার পরিবার তখন একেবারে স্বাভাবিক ছিল। বাড়িতে তর্ক হত কিন্তু সেগুলো ছিল কোনও দৃশ্য বা গানের লিরিক নিয়ে, পারিবারিক ঝগড়া নয়।’

রণবীরকে সর্বশেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায়। এরই মধ্যে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার অর্ধেক শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী আলিয়া ভাট ও ভিকি কৌশল। তাছাড়া নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au