বিনোদন

দুই শিশু নিয়ে সংকটে মিস্টার বিন!

  • 7:47 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
মেলবোর্ন, ১o অক্টোবর- ২০২২ সালে নেটফ্লিক্সে এসেছিল তার ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। সেই সিরিজে এক বিশাল প্রাসাদে একটি মৌমাছির সঙ্গে ট্রেভর বিংলি (মিস্টার বিনের চরিত্র)-এর যত ঝামেলার সৃষ্টি। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচনায় আসে তখন।

তার তিন বছর পর আসছে সেই সিরিজের সিকুয়েল—‘ম্যান ভার্সেস বেবি’।

এটি ৪ পর্বের সিরিজ। আগের মতোই রোয়ান অ্যাটকিনসনকে ট্রেভর বিংলি চরিত্রে দেখা যাবে, কিন্তু এই সিজনে তার মূল সংকট হলো দুটি শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল হবেন মিস্টার বিন!

‘ম্যান ভার্সেস বেবি’-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে বিংলির অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। তাই তিনি সেই কাজ ছেড়ে দেন এবং সিদ্ধান্ত নেন, লোভনীয় বেতনের প্রস্তাব না পেলে আপাতত আর হাউজ কেয়ারটেকারের কাজ করবেন না।

এই নতুন সিরিজে ট্রেভর বিংলিকে দেখা যাবে একটি স্কুলের কেয়ারটেকারের ভূমিকায়। 

বিংলির মন বেশ ফুরফুরে ছিল কারণ স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নাম-পরিচয়হীন দুটি শিশুকে খুঁজে পান বিংলি।

কোনো অভিভাবক না পাওয়ায় শিশুদের দেখাশোনার ভার তার ওপরই এসে পড়ে। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় জড়ান বিংলি, ফলে তার নিজের ক্রিসমাসের ছুটি মাটি হয়ে যায়।এরইমধ্যে নেটফ্লিক্স ‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে। তাতে বাচ্চাদের সঙ্গে রোয়ান অ্যাটকিনসনকে নানা মজার মুহূর্তে দেখা গেছে। নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এই সিরিজটি তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে।

এই সিরিজে অভিনয়ের পাশাপাশি রোয়ান অ্যাটকিনসন উইল ভেডিসের সঙ্গে এর রচনা ও নির্দেশনাও দিয়েছেন

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au