বিনোদন

হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয়, পেছনে!

  • 2:39 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয়, পেছনে। প্রযোজকের আসনে বসে তিনি আনছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’। একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনতা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ। প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃতিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা।

সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃতিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।

‘স্টর্ম’-এ অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্পটি। এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।

সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী। অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয়— বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার— যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।

খবর : বলিউড হাঙ্গামা

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au