বিনোদন

সোশ্যালে ভাইরাল জাস্টিন ট্রুডো-কেটি পেরি!

  • 8:20 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
মেলবোর্ন, ১২ অক্টোবর- মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে, যা নিয়ে চর্চার অন্ত ছিল না।

এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায়, প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন! যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা।

প্রমোদতরীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র!

সোশ্যালে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক।

চুল মাথার ওপরে তুলে বাঁধা। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্‌সের ট্রাউজার বেছে নিয়েছেন। তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন।
জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার।এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়।

লোকচক্ষুর অন্তরালেই তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনো মুখ খোলেননি।তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সূত্র: পেজ সিক্স, এনডিটিভি

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au