বিনোদন

একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী

  • 8:59 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- আবুধাবির পবিত্র শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের শান্ত সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু সেই প্রশান্ত মুহূর্তই হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। মসজিদে জুতা পরে হাঁটার ভিডিও প্রকাশ হতেই চরম সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। চারদিক থেকে উঠেছে ট্রলের ঝড়। শেষমেশ নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন সোনাক্ষী।

গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করেছেন সোনাক্ষী। মসজিদে ঘুরে যে শান্তি পেয়েছেন সে কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা ‘সুকুন’।” প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সাদা পোশাকে মাথায় ওড়না দেওয়া সোনাক্ষী দাঁড়িয়ে আছেন বিশাল মসজিদের অপার সৌন্দর্যের সামনে।

এই পোস্ট প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢেউ ছড়িয়ে পড়লেও পাশাপাশি নানারকম কটাক্ষের শিকার হচ্ছেন এই দম্পতি। ধর্মীয় স্থানে কী করে জুতা পরে ঢুকলেন তারা? এমন প্রশ্ন করেন অনেকে। একজন লেখেন, ‘মসজিদে জুতা পরে ঘোরার নিয়ম নেই।’

এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী। তিনি জবাবে লেখেন, ‘জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা? এবার আপনার জীবনে এগিয়ে যান।’

তবে এমন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিছুদিন আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবুধাবি ট্যুরিজমের প্রচারণায় হিজাব পরায় সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। এ প্রসঙ্গ টেনে অনেকে সোনাক্ষীর পক্ষ নিয়ে লিখেছেন, ‘সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক। কিন্তু দীপিকার জন্য নয়? দুজনই একই মসজিদে গেছেন, দুজনকেই দারুণ লাগছে। মানুষকে ট্রল করা বন্ধ করি, সবাইকে শান্তিতে বাঁচতে দিই।’

উল্লেখ্য, সোনাক্ষী ও জহির ইকবালের সম্পর্ক শুরু থেকেই আলোচনায়। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তবে এই অভিনেত্রী সবসময়ই বলে এসেছেন, ‘ধর্ম কখনো আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা একে অন্যের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au