বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী ইকরা অজিজের সমর্থন পেলেন দীপিকা

  • 9:03 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তার পর থেকে একের পর এক কাজ হাত ছাড়া হয়েছে তার। কিছু দিন আগেই জানা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। সেই জায়গায় কি দেখা যাবে তার সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভাটকে? এই জল্পনার মাঝেই দীপিকা সাহায্য পেলেন পাকিস্তান থেকে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে সুমতী চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথাবার্তা চলছে প্রযোজনা সংস্থার। তবে এখনও পর্যন্ত নির্মাতা বা আলিয়া এই বিষয়ে নীরব। কিছু দিন আগেই ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিকুয়েলে দীপিকা থাকছেন না। এই ছবিতে কাজ করতে গেলে দায়বদ্ধতার প্রয়োজন। এই বক্তব্যে দীপিকার আট ঘণ্টা কাজ করার সেই দাবি ফের চর্চায় উঠে আসে। মা হওয়ার পর থেকে এই শর্ত দিচ্ছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপিকা। তিনি আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে অনড়। দীপিকার কথায়, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যারা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’

এই বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী ইকরা অজিজের সমর্থন পেলেন দীপিকা।

পাকিস্তানি অভিনেত্রীও চার বছরের সন্তানের মা। দীপিকার সমর্থনে ইকরা তার সামাজিকমাধ্যমে লিখেছেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা রাখতে চাইছে। এই বিষয়টা তো সমর্থন করা উচিত। কাজের প্রতিশ্রুতি তো তিনি ভাঙছেন না। তাই সহকর্মীদের তাকে সমর্থন করা উচিত।”

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au