বিনোদন

অরিজিৎ সিং-কে নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান

  • 9:16 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
মেলবোর্ন, ১৩ অক্টোবর- অরিজিৎ সিংয়ের সঙ্গে সালমান খানের বচসা বলিউডের সবারই জানা। দীর্ঘদিন ধরেই চলছিল তাদের সমস্যা, কেউ কারও মুখোমুখি হতেন না। অবশেষে তা নিয়ে মুখ খুললেন সালমান।

‘বিগ বস্ ১৯’-এর সপ্তাহান্তে উপস্থিত ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা।

তিনি এসেই সালমানকে বলেন, “আপনার সামনে আসতে আমার ভয় করছিল।” অবাক হয়ে সালমান কারণ জানতে চাইলে তখন রবি জানান, তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে, তাই তিনি সালমানের সামনে আসতে ভয় পাচ্ছিলেন।এই কথা শুনে সালমান হাসতে থাকেন। তার পরেই তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন, এবং জানান, অরিজিৎ তার খুব ভালো বন্ধু।

এসময় সালমান খান বলেন, “অরিজিৎ ও আমি দু’জনই খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেই ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।”

২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সালমান খান।

খুবই সাদামাটা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং। তাকে দেখে সালমান মন্তব্য করেন, “ঘুমাচ্ছিলে নাকি?” অরিজিৎ উত্তর দিয়েছিলেন, “আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”অরিজিতের এমন মন্তব্যে দর্শক হেসে উঠলেও বিষয়টি ভালোভাবে নেননি সালমান। এই ঘটনার পরেই নাকি সালমান তার ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ সিনেমা থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ, পরে সেই গানটি গান রাহাত ফাতেহ আলী খান।

সেই ঘটনার পর, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। জানিয়েছিলেন, তিনি কখনোই সালমানকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au