বিনোদন

গুঞ্জনকে নিশ্চিত করলেন কেটি-ট্রুডো

  • 9:33 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- দুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে। অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটি পেরির বিচ্ছেদের পরের মাস থেকেই গুঞ্জন ছড়ায়, নতুন সম্পর্কে জড়িয়েছেন গায়িকা! নতুন সঙ্গী আর কেউ নন, জাস্টিন ট্রুডো।

পপ তারকা আর রাজনীতিবিদের মধ্যকার এই প্রেমের গুঞ্জন ছড়ানোর পেছনে অনেক কারণও ছিল। জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর একসঙ্গে ডিনারের ছবি প্রকাশ্যে আসে। ৩০ জুলাই দ্য লাইফটাইম ট্যুরের অংশ হিসেবে মন্ট্রিয়লে আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেন কেটি পেরি। সেখানেও দর্শকসারিতে দাঁড়িয়ে কেটির গান উপভোগ করতে দেখা যায় জাস্টিন ট্রুডোকে। কয়েক দিনের ব্যবধানে ওই শহরের মাউন্ট রয়্যাল পার্কে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাঁদের।

এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে পড়েছিল ভক্তরা। তবে এত দিন বিষয়টি নিছকই গুঞ্জন ছিল। এবার সেটা নিশ্চিত হলো এক ইয়টে তাঁদের চুমু খাওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর। ডেইলি মেইলের গোপন ক্যামেরায় উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি ইয়টে তাঁদের একান্ত সময় কাটানোর এসব ছবি।

কেটি পেরি এখন ব্যস্ত আছেন লাইফটাইম ট্যুরের ইউরোপ শিডিউলে। জানা গেছে, জাস্টিন ট্রুডোর সঙ্গে চুমু খাওয়ার এ ছবিগুলো তোলা হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে। কেটি পেরি তখন ব্রাজিল সফর শেষ করে কিছুদিনের বিশ্রামে ছিলেন। ব্যস্ত শিডিউলের ফাঁকে ওই সময়টা তিনি ক্যালিফোর্নিয়ায় কাটিয়েছেন ট্রুডোর সঙ্গে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au