বিনোদন

অভিষেকের বিশেষ দিনেও দেখা মিলল না স্ত্রী-কন্যার

  • 9:35 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
মেলবোর্ন, ১৩ অক্টোবর- বছরখানেক ধরে জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে নাকি চিড় ধরেছে। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকেন ঐশ্বরিয়া। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা যায়নি অভিনেত্রীকে। যার জেরে আবারও বিচ্ছেদ নিয়ে জল্পনা ঘনীভূত হলো।

প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক বচ্চন। স্বাভাবিকভাবেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগঘন হয়ে পড়েন ৪৯ বছরের অভিনেতা। কিন্তু তার এই বিশেষ দিনেও দেখা মিলল না তার স্ত্রী ও কন্যার।

যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা।

মঞ্চে পুরস্কার নিতে উঠে স্ত্রী ও কন্যার কথা উল্লেখ করেন অভিনেতা। শুধু তা-ই নয়, এই পুরস্কার বাবা অমিতাভ বচ্চন ও মেয়ে আরাধ্যাকে উৎসর্গ করেন অভিষেক। 

কিন্তু সঙ্গীর এমন এক বিশেষ দিনেও এলেন না ঐশ্বরিয়া! তাহলে কি সত্যিই সম্পর্কে ভাঙন ধরেছে? চিড় কি এতই গভীর যে তা আর মেরামত করাও সম্ভব নয়? ঐশ্বরিয়ার অনুপস্থিতিতে অনুরাগীদের মনে এমনই বহু প্রশ্ন।

সামাজিকমাধ্যমে এক অনুরাগী লেখেন, ‘অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যা নেই কেন?’ অন্য একজন মন্তব্য করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীই উপস্থিত নেই।

গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তারা প্রকাশ্যে এই বিষয়ে কোনো কথা বলেননি কখনো। উল্টো বারবার সেই গুঞ্জনে জল ঢালারই চেষ্টা করেছেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বরিয়া-আরাধ্যর অনুপস্থিতি আবারও একই প্রশ্ন তুলছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au