বিনোদন

দীপিকার অবস্থানে সমর্থন জানালেন কঙ্গনা

  • 9:36 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সব সময় নিজের অবস্থানে দৃঢ় এবং স্পষ্টভাষী। বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের নিয়মের দাবি তুলেছেন তিনি। দীপিকার এমন দাবির পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী-নির্মাতা। কেউবা তার দাবির সমালোচনাও করেছেন।

জানা গেছে, ভারতের বড় বাজেটের সিনেমা ‘স্পিরিট’ ও ‘কল্কি’ এর সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা। কারণ হিসেবে উঠে আসে দীপিকার নির্দিষ্ট সময় কাজের শর্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবার জন্য একই ধরনের নিয়ম থাকা উচিত। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। কারণ, আমরা নিউরোসার্জন নই যে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। প্রযোজকদের বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিল্পীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’

দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়ে কঙ্গনা আরও বলেন, ‘যদি কাজের নিয়মে পরিবর্তন আসে, অভিনেতারা সহজেই সেটার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে- আমরাও মানুষ, আমাদেরও শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার।’

বলিউডে অনেক সময় শিল্পীরা ১২ ঘণ্টার শিফটে কাজ করেন, যা অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বাড়ে। এটা কারও জন্যই স্বাভাবিক নয় বলেও জানান কঙ্গনা।

এই সাংসদ-অভিনেত্রীর মতে, ‘ইন্ডাস্ট্রিতে কাজের সময় নির্দিষ্ট করা উচিত এবং সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা বাধ্যতামূলক হওয়া দরকার। এতে শিল্পীদের কর্মদক্ষতা বাড়বে, পাশাপাশি মানসিক প্রশান্তিও ফিরবে।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au