বিনোদন

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের উল্লেখযোগ্য বিজয়ী যারা

  • 9:46 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে শুক্রবার গুজরাটের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারের আসরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ও প্রশংসিত হিন্দি সিনেমার সেরা পারফরম্যান্সকে সম্মান জানিয়ে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘ব্ল্যাক লেডি’। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর ও মনীষ পাল। নাচের মাধ্যমে পারফর্ম করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সিদ্ধান্ত চতুর্বেদি, কৃতি স্যানন ও অনন্যা পান্ডে।

এবারের আসরে সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। দ্বিতীয় সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে ‘কিল’, আর সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’।

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের উল্লেখযোগ্য বিজয়ীরা:

সেরা সিনেমা: লাপাতা লেডিস (আমির খান প্রোডাকশন্স)

সেরা সিনেমা (সমালোচক): আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)

সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন), অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক)

সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (শ্রীকান্ত)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (জিগরা)

সেরা অভিনেত্রী (সমালোচক): প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ছায়া কদম (লাপাতা লেডিস)

সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)

সেরা নবাগত অভিনেত্রী: নিতাংশি গোয়েল (লাপাতা লেডিস)

সেরা নতুন পরিচালক: কুনাল কেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভালে (আর্টিক্যাল ৩৭০)

সেরা মিউজিক অ্যালবাম: লাপাতা লেডিস (রাম সাম্পাত)

সেরা গীতিকবি: প্রশান্ত পান্ডে (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)

সেরা গায়ক: অরিজিৎ সিং (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)

সেরা গায়িকা: মধুবন্তী বাগচি (গান: আজ কি রাত, সিনেমা: স্ত্রী টু)

আরডি বর্মণ অ্যাওয়ার্ড (সেরা উদীয়মান সংগীতশিল্পী): অচিন্ত ঠাক্কার (জিগরা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

সেরা গল্প: আদিত্য ধর, মোনাল ঠাক্কার (আর্টিক্যাল ৩৭০)

সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা সংলাপ: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আই ওয়ান্ট টু টক (রিতেশ শাহ, তুষার শীতল জৈন)

সেরা আবহ সংগীত: রাম সাম্পাত (লাপাতা লেডিস)

সেরা চিত্রগ্রাহক: রাফি মেহমুদ (কিল)

সেরা শিল্প নির্দেশনা: ময়ূর শর্মা (কিল)

সেরা পোশাক পরিকল্পনা: দর্শন জালান (লাপাতা লেডিস)

সেরা শব্দ বিন্যাস: সুভাষ সাহু (কিল)

সেরা সম্পাদনা: শিবকুমার ভি পানিকার (কিল)

সেরা অ্যাকশন: সে-ইয়ং ও, পারভেজ শেখ (কিল)

সেরা ভিএফএক্স: রিডিফাইন (মুনজিয়া)

সেরা নৃত্য পরিচালনা: বোসকো-কিজার (গান: তওবা তওবা, ব্যাড নিউজ)

আজীবন সম্মাননা: শ্যাম বেনেগাল (মরণোত্তর), জিনাত আমান

সিনে আইকন অ্যাওয়ার্ড: দীলিপ কুমার, মীনা কুমারি, নূতন, বিমল রায়, অমিতাভ বচ্চন,জয়া বচ্চন, শ্রীদেবী, কাজল, রমেশ সিপ্পি ও করণ জোহর।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au