বিনোদন

বিপাকে ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি

  • 9:47 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- এক মিউজিক ভিডিও কেন্দ্র করে বিপাকে পড়েছেন বলিউডের ‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কারণ, সেই ভিডিওতে ব্যবহৃত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। অভিনেতার কণ্ঠে রাজনৈতিক রঙ মিশে যাওয়ায় মুহূর্তেই তুমুল আলোচনায় উঠে আসে ভিডিওটি, সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক-বিতর্ক আর বিভক্ত প্রতিক্রিয়ার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটি নিয়ে মতভেদ তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। কেউ প্রশংসা করলেও অনেকের দাবি, রাজনৈতিক স্লোগানভিত্তিক কনটেন্টে অংশ নিয়ে অভিনেতারা নিরপেক্ষ অবস্থান হারিয়ে ফেলছেন; একাংশ একে ‘চাটুকারিতা’ হিসেবেও দেখছেন। বিক্রান্তকে নিয়ে তারপরে নানা ব্যঙ্গ-রসিকতা ছড়ায় সামাজিক মাধ্যমে।

এদিকে এক ব্যঙ্গাত্মক ভিডিওতে দেখা গেছে, ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে বিক্রান্তের একটি সংলাপ; যেখানে বলা হয়েছে, ‘গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো তারা ভেড়া-ছাগলের মতো নেতাদের ইশারায় চলবেন। এই মানুষগুলোই আসলে ভোটব্যাংক। ধর্ম, জাতের কথা বলে এদের থেকে ভোট পাওয়া যায়।‘

একদিকে বিক্রান্তের এই সংলাপ, অন্যদিকে তার মুখে ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’- দুটি দৃশ্যজুড়ে তৈরি হয়েছে সেই ব্যঙ্গাত্মক ভিডিওটি। আর তাতে দাবি করা হয়েছে, পর্দায় অভিনেতারা এক রকমের বার্তা দেন। কিন্তু বাস্তবে অন্য কাজ করেন।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au