বিনোদন

দাম্পত্য জীবন যেভাবে ঠিক রেখেছেন কারিনা-সাইফ

  • 9:55 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা।দাম্পত্য এক যুগেরও বেশি সময়ের। কিন্তু চারিদিকে যখন এত বিচ্ছেদের খবর সেই সময়ে তারা যেন একপ্রকার নজির গড়েছেন তাদের দাম্পত্যযাপনে।

বিয়ের এত বছর পর আজও তাদের সম্পর্কে কোনও রকমের আঁচ লাগেনি। দুই সন্তানকে নিয়ে তাদের সুখের ঘর। ঠিক কোন উপায়ে নিজেদের সুখী দাম্পত্য ধরে রেখেছেন তাঁরা? ঝগড়া হলে বা রেগে গেলে কীভাবে কারিনার রাগ ভাঙান সাইফ? এবার ফাঁস করলেন সেই সিক্রেট।

কখনোই নিজেদের দাম্পত্য জীবন সেভাবে সবার সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন না তারা। তবে একে অপরের প্রতি যে শ্রদ্ধাশীল তা তারা বারবার স্বীকার করেছেন। এই জুটির ভালোবাসার মাঝেই মেঘ জমলে অর্থাৎ কারিনা রেগে গেলে কীভাবে তাকে সামলান সাইফ জানালেন নিজেই।

সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনও কথা বলি না। শুধু শুনে যাই। অর্থাৎ আমজনতা হোন বা তারকা সংসারে স্ত্রীর দাপটে যে সবাই নীরবতা পালনে তৎপর তা যেন আরও একবার সাইফের কথাতেই স্পষ্ট।

এর আগে একাধিকবার কারিনা নিজেও বলেছেন, তাদের দাম্পত্যে বয়সের পার্থক্য কোনও প্রভাব ফেলতে পারেনি কখনও। তাদের কাছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই একটা বড় বিষয়। কারণ ভালোবাসা থাকলে তাতেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

কারিনার মতে, সম্পর্কে ভালোবাসা থাকা অনেক বেশি প্রয়োজনীয়। তারা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, ভালোবাসায় বাঁচতে ভালোবাসেন। আর তাই অন্য কিছুই তাদের মধ্যে প্রাধান্য পায়নি কখনও।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au