লিড নিউজ

নির্বাচন নিয়ে জাতিসংঘে মতবিরোধ

  • 2:51 pm - October 25, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
জাতিসংঘের পতাকা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৫ অক্টোবর- জাতিসংঘের ১০ম মহাসচিব নির্বাচিত হবেন আগামী বছর। যার মেয়াদ শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।প্রচলিতভাবে এই পদটি আঞ্চলিক ঘুর্ণায়নের ভিত্তিতে বণ্টিত হয়। সে হিসেবে পরবর্তী পালা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের হওয়ার কথা।

কিন্তু জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে ইতোমধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। প্রার্থীদের বিশ্বের সব অঞ্চল থেকে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই অবস্থান লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে, কারণ তাদের বিশ্বাস—এইবার মহাসচিবের পদ লাতিন আমেরিকার পালা।

জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ পদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণরূপে যোগ্যতারভিত্তিতে হওয়া উচিত এবং এতে যত বেশি সংখ্যক প্রার্থী অন্তর্ভুক্ত হয়, তত ভালো।তিনি আরও যোগ করেন, এই বিবেচনায় যুক্তরাষ্ট্র সব আঞ্চলিক গোষ্ঠী থেকে প্রার্থিতার আহ্বান জানাচ্ছে।

এদিকে পানামার জাতিসংঘের উপ-রাষ্ট্রদূত রিকাডো মস্কোসো নিরাপত্তা পরিষদে বলেন, আমরা আশা করি এই নির্বাচনী প্রক্রিয়ায় উন্নয়নশীল বিশ্বের নেতৃত্ব অভিজ্ঞতা ও যোগ্যতা যথাযথভাবে স্বীকৃতি পাবে— বিশেষত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে।

জাতিসংঘ সনদ অনুযায়ী, প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে শুরু হবে যখন ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ এবং ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বানপত্র পাঠাবেন। প্রার্থীরা জাতিসংঘের যেকোনও সদস্য রাষ্ট্রের মাধ্যমে মনোনীত হতে পারেন।তবে শেষ পর্যন্ত এই পদে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের। অর্থাৎ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের একযোগে সম্মতিতে।

রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, আঞ্চলিক রোটেশন কোনও নিয়ম নয়, বরং একটি ঐতিহ্য। লাতিন আমেরিকানদের দাবি নৈতিকভাবে শক্তিশালী হলেও অন্য অঞ্চলের প্রার্থীদের অংশগ্রহণে কোনও বাধা নেই।

তিনি আরও বলেন, যোগ্যতা সবার আগে— আমি আপত্তি করব না যদি একজন নারী যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হন।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, ৮০ বছর পর সময় এসেছে একজন নারীকে এই প্রতিষ্ঠানের নেতৃত্বে দেখার।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিষয়ক পরিচালক রিচার্ড গোয়ান বলেন, ট্রাম্প প্রশাসন জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে বড় ভূমিকা নিতে চায়।তিনি আরও বলেন, অনেকেই সম্মত যে নির্বাচন যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত, তবে অনেকে উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র হয়তো এমন একজন প্রার্থী চাইবে যিনি জাতিসংঘের বহুপাক্ষিক কাঠামোকে শক্তিশালী করার বদলে সংস্থাটিকে আরও সীমিত করতে আগ্রহী।

যদিও প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তবে চিলি তাদের সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে কোস্টারিকা সাবেক উপ-রাষ্ট্রপতি রেবেকা গ্রিনস্প্যানকে মনোনীত করার পরিকল্পনা করছে।
সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

আবারও কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

মেলবোর্ন, ২৮ জুন- দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও…

ফ্রান্সের পর জার্মানিতেও রেকর্ড তাপমাত্রা, ইউরোপজুড়ে চরম তাপপ্রবাহ

মেলবোর্ন, ২৭ জুন- পশ্চিম ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি, ইতালি এবং মধ্য ইউরোপের দিকে ছড়িয়ে পড়েছে। তীব্র গরমে বিভিন্ন দেশে জনজীবন…

বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

মেলবোর্ন, ২৭ জুন- বিদেশি নাগরিকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ নেয়া হবে…

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০, স্বজনদের খোঁজে উৎকণ্ঠায় হাজারো মানুষ

মেলবোর্ন, ২৭ জুন- ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এখনও…

শুরু হয়েছে ‘সুপার এল নিনো’, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের সতর্কতা নাসার

মেলবোর্ন, ২৭ জুন- ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই বৈশ্বিক আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার…

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের কম্পন, নিখোঁজ ৫০ হাজারের বেশি

মেলবোর্ন, ২৭ জুন- ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪ দশমিক ৯ মাত্রার একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au