বাংলাদেশ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে সেনাবাহিনী

  • 9:19 pm - October 26, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ অক্টোবর- রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১২টার মধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে ডগ স্কোয়াডসহ যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল, গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে পুলিশ অংশ নেয়। এ সময় বনলতা এক্সপ্রেসের একটি বগিতে রাখা ট্রলি ব্যাগ থেকে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ট্রেনে অভিযান চালায়। উদ্ধার হওয়া অস্ত্রের সঠিক সংখ্যা ও বিবরণ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।”

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উদ্ধার হওয়া ট্রলি ব্যাগে ছিল ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার, ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক।

রেলওয়ে পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ব্যাগের মালিক শনাক্ত করা না গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বনলতা এক্সপ্রেস একটি বিরতিহীন আধুনিক ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকার কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত করে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলস্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে কোনো সংগঠিত চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বহনকারী ব্যক্তি বা গ্রুপকে শনাক্ত করতে ট্রেনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ট্রেনে থাকা যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে রেলপথের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, তবে অস্ত্রগুলোর উৎস এবং গন্তব্য নির্ধারণে গুরুত্ব দিয়ে কাজ চলছে।

সুত্রঃ আজকের পত্রিকা

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au