বাংলাদেশ

চাঁদা না দেয়ায় হৃদরোগী ব্যক্তিকে মব তৈরি করে পুলিশে দিল এনসিপি নেতারা

  • 4:45 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
দিকে। ভুক্তভোগী আনিসুর রহমান পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ অক্টোবর- চট্টগ্রামের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা-কর্মীরা মধ্যরাতে একটি দল গড়ে এক হৃদরোগী ব্যক্তিকে জোরপূর্বক ঘর থেকে তুলে পুলিশে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে। ভুক্তভোগী আনিসুর রহমান নামের ওই ব্যক্তি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হৃদয়ে আছে তিনটি রিং।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি চট্টগ্রাম মহানগর’-এর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রায় ১৫-২০ জন আনিসুর রহমানের বাসার সামনে জড়ো হয়ে প্রথমে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান। এরপর তারা ঘরে ঢুকে ঘুমন্ত আনিসকে জোর করে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসেন। পরিস্থিতি সামলাতে পরিবারের সদস্যরা চেষ্টা করলেও এনসিপি নেতারা পুলিশে খবর দেন। রাত সাড়ে ১২টার দিকে ওসি জাহেদুল কবিরের নেতৃত্বে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনিসকে আটকের পর থানায় নিয়ে যায়। এনসিপির পক্ষ থেকে তখন দাবি করা হয়, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং ‘বিরোধী’ পক্ষের ব্যক্তি।

পরিবারের অভিযোগ, আনিসকে থানায় নেওয়ার পর এনসিপির কয়েকজন নেতা তাদের সঙ্গে যোগাযোগ করে বলেন, যদি ১০ লাখ টাকা দেওয়া হয়, তাহলে মামলা থেকে রেহাই দেওয়া হবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। পরে এই অঙ্ক কমিয়ে ৬ লাখ টাকার দাবি করা হলেও পরিবার টাকা দিতে রাজি হয়নি। এর পরদিন শনিবার আনিসুর রহমানকে একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আনিসের স্ত্রী বিবি মরিয়ম বলেন, “আমার স্বামী হার্টের রোগী। তার শরীরে তিনটি রিং বসানো। আমরা সবকিছু জানালেও কেউ শোনেনি। তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে কারাগারে পাঠানো হলো।”

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, টাকা আদায়ের উদ্দেশ্যেই এভাবে মব সৃষ্টি করা হয়েছিল। তাদের কথায় একটি নির্দিষ্ট সময়ও দেওয়া হয় টাকা জোগাড় করার জন্য, কিন্তু টাকা না দেওয়ায় রাতেই পুলিশ ডেকে এনে হস্তান্তর করা হয়।

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির কয়েকজন নেতা পুলিশকে ফোন করে আনিসের নিরপরাধ হওয়ার কথা জানালেও সেটি গুরুত্ব পায়নি। বরং এনসিপি নেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গুরুতর মামলায় অভিযুক্ত করে।

এদিকে এনসিপি নেতা মোহাম্মদ সজীব ভুঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা শুধু পুলিশকে জানিয়েছি যে তিনি বাসায় আছেন। টাকা দাবি বা আদায়ের অভিযোগ ভিত্তিহীন।”

স্থানীয়দের অভিযোগ, পাঁচ আগস্টের পর থেকে এনসিপি পরিচয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই ধরনের মব গঠন, চাঁদা দাবি, চাঁদা না দিলে পুলিশে দেওয়া এমন ঘটনা বাড়ছে। ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিরাও এর শিকার হয়েছেন। অনেক ঘটনার ভিডিও আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু এখনো তেমন কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, “পুলিশ না গেলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। তাই আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে কিন্তু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে মব তৈরি ও নিরপরাধ মানুষকে হেনস্তা করার ঘটনা উদ্বেগজনক এবং এটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

সুত্রঃ যুগান্তর

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au