বিনোদন

ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস আর নেই

  • 2:46 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন ৩০ অক্টোবর- ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস মারা গেছেন। সোমবার লন্ডনে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অভিনেত্রীর ছেলে স্যামুয়েল ও জোসেফ তাদের মায়ের মৃত্যুর বিষয়টি পিএ মিডিয়াকে জানিয়েছেন।

সত্তর দশকের জনপ্রিয় ব্রিটিশ সিটকম ‘ফওল্টি টাওয়ার্স’র জন ক্লিসেস বাসিলের স্ত্রী সিবিল ফওল্টির চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন তিনি।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে প্রুনেলার ভাস্কুলার ডিমেনশিয়া ধরা পড়ে। যদিও এ রোগের কারণে প্রায় ৭০ বছরের অভিনয় জীবন থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর থেকে বাড়িতেই থাকতেন। সোমবার লন্ডনে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে প্রুনেলার মৃত্যু হয়েছে।

প্রুনেলা মৃত্যুর সময় দুই ছেলে ছাড়াও এক সৎ-মেয়ে, নাতি-নাতনিসহ অন্যান্য স্বজন রেখে গেছেন। গত বছরের নভেম্বরেই তার স্বামী টিমোথি ওয়েস্ট মারা যান।

১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিবিসি টু’তে প্রচারিত ‘ফওল্টি টাওয়ার্স’-এ অভিনয় করেন অভিনেত্রী প্রুনেলা। এর বাইরে স্কেলস অ্যালান বেনেটের ১৯৯১ সালে প্রচারিত ‘অ্যা কোয়েশ্চেন অব অ্যাট্রিবিউশন’-এ রানী দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য বাফটা মনোনয়ন লাভ করেছিলেন।

এ ব্রিটিশ অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৫১ সালে। ব্রিস্টল ওল্ড ভিকে সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হয়। আর পঞ্চাশ ও ষাটের দশকের শুরুর দিকে নাটক ও শর্ট ফিল্মে অভিনয় শুরু করেন। ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত রিচার্ড ব্রায়ার্সের সঙ্গে সিটকম ‘ম্যারেজ লাইনস’-এ অভিনয় করে প্রথমবার বড় সাফল্য অর্জন করেন। আর সত্তরের দশকের মাঝামাঝিতে ‘ফওল্টি টাওয়ার্স’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী।

এ তারকার অন্যান্য কাজের মধ্যে রয়েছে ১৯৮৫-৮৬ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ম্যাপ অ্যান্ড লুসিয়া’ এবং ‘দ্য লোনলি প্যাশন অব জুডিথ হার্ন’ (১৯৮৭), ‘হাওয়ার্ডস ইন্ড’ (১৯৯২), ‘উলফ’ (১৯৯৪) ও ‘অ্যান আওফুলি বিগ অ্যাডভেঞ্চার’ (১৯৯৫) চলচ্চিত্রগুলো।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au