বিনোদন

সুখবর দিলেন বলিউড বাদশা শাহরুখ খান

  • 3:22 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন, ১ নভেম্বর- ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে দেখা যায় ভ্ক্তদের উপচে পড়া ভিড়। কিন্তু, এ বছর ‘মান্নাত’-এ থাকছেন না শাহরুখ। শোনা যাচ্ছে, সপরিবার নাকি আলিবাগে জন্মদিন পালন করবেন তিনি। এই খবর যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ঠিক সেই সময়ে সুখবর দিলেন বলিউড বাদশা। জানালেন প্রতিবছরের মতো এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা যাবে তাকে।

জন্মদিনে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজ় দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।

কিন্তু এ বছর ‘মান্নাত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সমেত এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, এ বছর কি দর্শন দেবেন তারকা?

‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞেস করেন, ‘‘স্যর, এ বছর ‘মান্নাত’-এ ভক্তদের দেখা দিতে আসবেন?’’ উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’

শাহরুখের রসবোধ মারাত্মক। তার বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই এমন মজার উত্তর দেন তিনি।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর তার একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au