বিনোদন

ক্যামেরার সামনে ১২ ঘণ্টা কাজ করতে প্রস্তুত: রাশমিকা

  • 12:49 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ২ নভেম্বর- বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দাবি তোলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশ্য এই দাবির খেসারত দিতে হয়েছে তাকে। ফলস্বরূপ পরপর দুই সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। তবে দীপিকার এই দাবির সঙ্গে কাজল, রানি মুখার্জি, কঙ্গনাসহ বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা একমত হলেও শুরু থেকে বিপক্ষে ছিলেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে গেল জুলাই মাসে দীপিকাকে একরকম খোঁচাও মারেন তিনি।

সেসময় রাশমিকা জানান, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১২ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করতে প্রস্তুত তিনি। কাউকে খুশি করতে নয়, সিনেমার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত। সেটাই করেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার সেটে।

বর্তমানে অভিনয়শিল্পীরা যখন নির্দিষ্ট সময়ের কাজের দাবি তুলছেন, তখন এ প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ‘থাম্মা’ সিনেমার পরিচালক আদিত্য সরপোতদার।

নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য বলেন, “কাজের উপযুক্ত সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ধরে নেওয়া হয়, সবাই টানা ২৪ ঘণ্টা কাজ করবে-যা মানসিক ও শারীরিকভাবে ভীষণ কষ্টদায়ক। আমার মনে হয় ১২ ঘণ্টার শিফটই যথাযথ ও বাস্তবসম্মত। এর বেশি কাজ করানো ঠিক নয়।”

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা শিফটের দাবি প্রসঙ্গে আদিত্য বলেন, ‘একজন অভিনেতার পর্দায় এক নির্দিষ্ট লুক বজায় রাখতে হয়। তাই তাঁর দাবির পেছনের কারণটা বুঝে নেওয়া জরুরি। দীপিকা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছেন, তাই এটা কোথা থেকে আসছে ও কেন তিনি এমন দাবি তুলেছেন-তা বোঝা প্রয়োজন। কোনও সাধারণ মন্তব্যে এটার মূল্যায়ন করা যায় না।’

তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়, আর একজন পরিচালক হিসেবে অভিনেতাদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমায় রাশমিকা মান্দানার কাজ প্রসঙ্গে আদিত্য বলেন, ‘রাশমিকা ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করেন। কখনও বলেন না, তিনি ক্লান্ত। হয়তো তিনি এখন জীবনের এমন পর্যায়ে আছেন যেখানে তিনি সহজেই তা সামলে নিতে পারেন। তবে এটা সবার জন্য এক নিয়ম হওয়া উচিত নয়। একজন অভিনেতা ও পরিচালক যদি একে অপরের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছাতে পারেন, তাহলেই কাজ ভালো হয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au