বিনোদন

সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চাইলেন কিং খান

  • 5:04 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন ৩ নভেম্বর- বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন আজ (২ নভেম্বর)। প্রতিবছরের মতো এ বছরও মান্নাতের বাইরের উপচে পড়া ভিড় জমিয়েছেন তার ভক্তরা। তবে এবার আর মান্নাতে নেই শাহরুখ খান। বাড়িতে কাজ হওয়ার কারণে রয়েছেন আলিবাগের এক বাংলোতে। তবে সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল কিং খানের।

সোশ্যাল মিডিয়ায় তা নিজেই জানিয়েছিলেন শাহরুখ। তবে দিনের দিন ঘড়ির কাঁটা ঘুরলেও তিনি আসতে পারলেন না। আর তাই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন কিং খান।

শাহরুখ বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে, আজ আমি বাইরে বেরোতে পারব না। আমার জন্য অপেক্ষা করা প্রিয়জনদের সঙ্গে আমি দেখা করতে পারব না। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জনতা নিয়ন্ত্রণের সমস্যার কারণে সবার সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমায় জানানো হয়েছে।

তিনি বলেন, আমাকে বোঝার জন্য ধন্যবাদ এবং বিশ্বাস করুন… আপনারা আমায় যতটা না মিস করবেন, তার থেকে বেশি এই মুহূর্তটাকে আমি মিস করব। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।

রবিবার সন্ধ্যায় এই পোস্ট আসামাত্রই মন ভেঙেছে ভক্তদের। যদিও শাহরুখ ফ্যানদের কাছে অভিনেতার অনুরোধই শেষ কথা। তবে এবার আর বাদশার দেখা মিলল না। মান্নাতের সামনে দাঁড়িয়ে হাত খোলে পোজ় ফ্যানদের সঙ্গে ছবিও তিনি তুলতে পারলেন না। তাই এবার ধীরে ধীরে ফাঁকা হচ্ছে মান্নাতের সামনের রাজপথ। বাদশাহীন মান্নাতের ছবিটা মুহূর্তে যেন ম্লান হয়ে উঠল।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au