বিনোদন

তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের মরদেহ উদ্ধার

  • 11:13 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
মেলবোর্ন, ৩ নভেম্বর- মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে ‘নার্স দেবী’ নামে পরিচিত তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান দেশটির জনপ্রিয় র‍্যাপার নামউই। তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি।মালয়েশিয়ান র‍্যাপার নামউই অভিযোগ করেছেন, জরুরি পরিষেবা নাম্বারের যোগাযোগের প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স পৌঁছায়।

গায়কের ভাষ্য, ‘যখন আমি ফোন করে জানতে চাইলাম তখন তারা আমাকে উল্টো বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন।’

সম্প্রতি সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন।

তার ম্যানেজার ক্রিস জানিয়েছেন, তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না।ম্যানেজার বলেন, “নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে।

সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও বানাতেন। যার জন্য নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এ কারণে তাকে ‘নার্স দেবী’ উপাধি দেওয়া হয়েছিল।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au