বিনোদন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ

  • 11:58 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ৩ নভেম্বর-  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। এই দিনে ৫২-তে পা রাখলেন অভিনেত্রী। তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান অভিনেত্রী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে।

অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার। তিনি বলেন, মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে অভিনেতা মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী।

 

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au