সর্বশেষ

ভারতের বিশ্বকাপজয়ী নারী দলের সাথে দেখা করবেন নরেন্দ্র মোদি

  • 6:39 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ নভেম্বর-প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ নভেম্বর নয়াদিল্লিতে দেখা হবে খেলোয়াড়দের সাথে। ভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছে।

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে হারমানপ্রীত কৌরের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দলটিকে অভিনন্দনও জানিয়েছেন মোদি। ওই পোস্টে মোদি লিখেছেন, ‘আইসিসি মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে দলটির পারফরম্যান্স ছিল দুর্দান্ত এবং আত্মবিশ্বাসে ভরা।’

‘পুরো আসরজুড়ে দলটি ব্যতিক্রমী দলগত পারফরম্যান্স এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলা শুরু করতে অনুপ্রাণিত করবে।’

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au