বিনোদন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই

  • 9:51 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ৪ নভেম্বর- হলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) বয়সজনিত কারণে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ডায়ানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর: ওয়াশিংটন পোস্ট

জানা যায়, ডায়ান তিনবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত এবং গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী। ডায়ান ল্যাডের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১০ মিলিয়ন ডলার। তিনি দৃঢ় চরিত্রের নারীদের অভিনয়ে জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

এদিকে ডায়ানের কন্যা লরা ডার্ন একটি বিবৃতিতে জানিয়েছেন যে, তার মা ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতে মারা গিয়েছেন, এবং সে সময় তিনি তার পাশে ছিলেন।

তিনি বিবৃতিতে আরও লিখেছেন, ‘তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং এক সহানুভূতিশীল আত্মা, যা কেবল স্বপ্নে সম্ভব মনে হয়। আমরা তার সঙ্গে ছিলাম এবং আছি সেজন্য আমরা ধন্য। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।’

উল্লেখ্য, ডায়ান ল্যাড এর জন্ম ২৯ নভেম্বর ১৯৩৫ সালে, লরেল, মিসিসিপি-তে। তিনি একমাত্র সন্তান ছিলেন পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার এবং অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনারের। ডায়ান ছোটবেলা থেকেই অভিনয়, গান ও নৃত্যের মতো সব শিল্পকলায় পারদর্শী ছিলেন এবং ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিলেন।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au