বিনোদন

রহস্য, রোমাঞ্চ আর কল্পনার মিশেলে তৈরি হচ্ছে ‘নাগজিলা’

  • 10:01 pm - November 04, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার

মেলবোর্ন, ৪ নভেম্বর- আসতে চলেছে এক নতুন জগতের গল্প। রহস্য, রোমাঞ্চ আর কল্পনার মিশেলে তৈরি হতে চলেছে ‘নাগজিলা’। বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘নাগজিলা’র শুটিং।

অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ খবরটি দেন। পোস্টে দেখা যায়, হাতে ক্ল্যাপবোর্ড ধরে হাস্যোজ্জ্বল কার্তিক। আর ক্যাপশনে লিখেছেন, দেখা হবে স্বাধীনতা দিবসে, ১৪ আগস্ট ২০২৬-এ।

এ সিনেমার পরিচালনায় রয়েছেন ‘ফুকরে’-খ্যাত নির্মাতা মৃগদীপ সিং লাম্বা, চিত্রগ্রাহক অমলেন্দু চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস (করন জোহর) ও মহাবীর জৈন ফিল্মস। এই দুই প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদি সহযোগিতা, যার লক্ষ্য দর্শকদের জন্য ‘অভূতপূর্ব বিনোদন’ পৌঁছে দেওয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘নাগজিলা’-র শুটিং। পুরো টিম উচ্ছ্বাসিত চলচ্চিত্রটি আগামী বছরের স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট ২০২৬) মুক্তি দেওয়ার লক্ষ্যে।

তবে ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। সূত্রের বরাতে জানা গেছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগির নেওয়া হবে, আর সেটি এমন এক চমক হবে যা ভক্তদের রোমাঞ্চিত করবে।’

এদিকে, কার্তিক বর্তমানে ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত আরেকটি প্রজেক্টের শুটিং নিয়েও। ব্যস্ত সময়সূচির মধ্যেও টিমের এক সদস্য জানিয়েছেন, কার্তিক ভীষণ পেশাদার। সিনেমায় প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধরার চেষ্টা করেন।

উল্লেখ্য, ‘নাগজিলা’-র পাশাপাশি কার্তিক শিগগির দেখা দেবেন ধর্মা প্রোডাকশনস-এর আরেক রোমান্টিক কমেডি সিনেমা ‘তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি’-তে, যেখানে তার সহ-অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au