বিনোদন

শাহরুখের ‘লাকি চার্ম’ দীপিকা

  • 9:41 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ৫ নভেম্বর- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এ দুই তারকার রসায়নের কথা এখনো দর্শকহৃদয়ে গেঁথে আছে। সেই সিনেমার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে।

এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।

বলিউড বাদশাহর সিনেমায় দীপিকা পা়ড়ুকোন ছাড়া যেন তার সিনেমা অসম্পূর্ণ থাকে। অভিনেত্রীকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন।

দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই— এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। ‘কিং’ সিনেমার ভাবনা নিয়েও ইঙ্গিত দেন বাদশাহ।

এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে।

কিং খান বলেন, আমরা সিনেমাতে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা— আপনাদের ভালো লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন। এ কথা শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী চিৎকার দিয়ে বলে ওঠেন—আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au