সর্বশেষ

পাখির খাদ্য বলে পাকিস্তান থেকে আনা ২৫ টন নিষিদ্ধ পপি বীজ জব্দ

  • 10:54 pm - November 06, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
, জব্দ করা বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ নভেম্বর- পাকিস্তান থেকে পাখির খাদ্য বলে আনা ৩২ টন পণ্যের মধ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ হিসেবে শনাক্ত করেছে চট্টগ্রাম কাস্টমস। দুটি কনটেইনারে করে এই চালান আমদানি করেছিল চট্টগ্রামের কোরবানিগঞ্জ এলাকার প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং।

সরকারের আমদানি নীতি অনুযায়ী অঙ্কুরোদগম উপযোগী পপি বীজ মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ। কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমদানি নথিতে ৩২ টন পাখির খাদ্যের উল্লেখ থাকলেও চালানটি পরীক্ষা করে সাত টন পাখির খাবার ও ২৫ টন পপি বীজ পাওয়া যায়। কর্মকর্তারা জানান, কনটেইনারের দরজার সামনে পাখির খাদ্যের বস্তা সাজিয়ে ভেতরে রাখা হয়েছিল পপি বীজ, যাতে সহজে ধরা না পড়ে।

দুটি কনটেইনারের চালান ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং খালাসের জন্য বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেডে পাঠানো হয়। তবে গোয়েন্দা সংস্থার তথ্যে ভিত্তি করে কাস্টমস কর্মকর্তারা খালাস স্থগিত করেন এবং ২২ অক্টোবর কনটেইনার দুটি খোলেন। পরবর্তীতে তিনটি পরীক্ষাগারে নমুনা পাঠিয়ে নিশ্চিত হওয়া যায়, এগুলো পপি বীজ।

কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির জানান, এই বীজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচনা করা হয়। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমদানিকারক প্রতিষ্ঠানের আগের চালানগুলোও তদন্তের আওতায় আনা হচ্ছে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au