সর্বশেষ

পাকিস্তানে সংবিধান সংশোধন, সেনাপ্রধানকে আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে অব্যাহতি

  • 7:17 pm - November 15, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৫ নভেম্বর- পাকিস্তানে বহুল আলোচিত সাংবিধানিক সংশোধনী পাস হয়েছে, যার ফলে দেশটির বর্তমান ও ভবিষ্যৎ সেনাপ্রধানরা আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পাবেন। জাতীয় পরিষদে বিলটি তুলনামূলক কম আলোচনার মধ্যেই পাস হয়, যা দেশটিতে সামরিক প্রতিষ্ঠানের ক্ষমতাকে আরও সুদৃঢ় করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিল অনুযায়ী, দায়িত্বে থাকা বা অবসরপ্রাপ্ত কোনো সেনাপ্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা বিচারিক প্রক্রিয়া শুরির আগে রাষ্ট্রপতির অনুমোদন বাধ্যতামূলক হবে। এই ধারাটি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জন্য স্থায়ী সুরক্ষা নিশ্চিত করছে।

সরকার দাবি করেছে, সামরিক নেতৃত্বের স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সংশোধন প্রয়োজন ছিল। এ অবস্থানকে শক্তিশালী করার জন্য তারা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্তে বাড়তি চাপের বিষয়টি উল্লেখ করেছে।

তবে বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো বিলটির তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সংশোধনটি সেনাবাহিনীর ওপর জনগণের জবাবদিহি আরও কমিয়ে দেবে এবং বিচারব্যবস্থার ক্ষমতা সীমিত করবে। সংসদে বিরোধীদের অনেক সদস্য ভোট ছাড়াই বিল পাস হওয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন।

আইন বিশেষজ্ঞদের মতে, সংশোধনটি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর প্রভাব নিয়ে বিতর্কিত, আর নতুন এই সংশোধন সেই আলোচনাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : বিবিসি বাংলা।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au