সর্বশেষ

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত সৌম্য, বড় সংগ্রহের পথে খুলনা

  • 3:11 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর-জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ময়মনসিংহ বিভাগের বিপক্ষ বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন খুলনার এই ওপেনার। খুলনা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২৮ রান।

এই ৩২৮ রানের মধ্যে সৌম্যের রানই ১৮৬ রানের ইনিংস। ২২২ বলে ২৪ চার ও ৫ ছয়ে ইনিংস সাজান তিনি। কালাম সিদ্দিকীর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭।

অবশ্য টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনা বিভাগের। দলীয় ২৭ রানে এনামুল হক বিজয়ের আউটে ভাঙে উদ্বোধনী জুটি। ৩২ বলে ১৪ রান করে আউট হন বিজয়। এরপর কালাম সিদ্দিকী এলিনকে সাথে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন সৌম্য সরকার। এই জুটিতে আসে ২৩০ রান। দলীয় ২৫৭ রানে এলিনের আউটে ভাঙে এ জুটি।

শহিদুল ইসলামের ব্যাটে আব্দুল মজিদের হাতে ক্যাচ দেয়ার আগে ৭৭ রান সংগ্রহ করেন এলিন। ১৩৩ বলে ১০টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তার ইনিংস। ততক্ষণে সেঞ্চুরি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পথেই এগোচ্ছিলেন সৌম্য। তবে দলীয় ৩০৪ রানে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান আগে শুভাগত হোমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

সৌম্য আউট হওয়ার পর হঠাৎই ছন্দ পতন হয় খুলনার। পরপর আউট হয়ে যান আরও তিনজন। জিয়াউর রহমান ৮ আর আফিফ হোসেন ধ্রুব ১৩ রানে ক্রিজে আছেন। ময়মনসিংহ বিভাগের হয়ে অধিনায়ক শুভাগত হোম ৬৪ রান খরচায় নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন আসাদুল্লাহ গালিব, শহীদুল ইসলাম ও আরিফ আহমেদ।

জাতীয় ক্রিকেট লিগে প্রথম চার রাউন্ড শেষে ২ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ। অন্যদিকে ১৪ পয়েন্ট তৃতীয় অবস্থানে ময়মনসসিংহ বিভাগ।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au