সর্বশেষ

এবার ফিফা শুরু করতে যাচ্ছে নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট

  • 3:18 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ নভেম্বর-নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। টুর্নামেন্টটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।

ফিফা জানিয়েছে, তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল ফুটবল খেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই ‘ফিফা সিরিজ ২০২৬’ এর মূল উদ্দেশ্য। ওই টুর্নামেন্টে পুরুষ ও নারী উভয় দলই অংশ নেবে।

পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, এই টুর্নামেন্ট ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তিনি বলেন, ‘ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে তুলে ধরা।’

ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au