বিশ্ব

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

  • 5:38 am - November 27, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
হংকংয়ের তাই পো এলাকায় লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- হংকংয়ের তাই পো এলাকায় লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি হংকংয়ের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড।

বুধবার দুপুরে ৩২ তলা একটি ভবনের বাইরের বাঁশের মাচায় আগুন ধরে যায়। ভবনটিতে সংস্কারের কাজ চলছিল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের সাতটি উঁচু ভবনেও আগুন লেগে যায়। বাতাসের গতি আর নির্মাণের জালের কারণে আগুন ছড়ানোর গতি আরও বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

বেশিরভাগ বাসিন্দা বয়সে প্রবীণ। অনেকে হিমশিম খেতে খেতে ভবন থেকে নেমে আসেন। কেউ আহত হন, কেউ আবার রাস্তায় বের হয়ে আশ্রয় নেন। প্রায় ৯০০ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ১৪০টির বেশি ফায়ার ট্রাক আর ৬০টি অ্যাম্বুলেন্স কাজ করে।

দমকল কর্মকর্তারা জানান, ভবনের ভেতরের তাপমাত্রা এত বেশি ছিল যে গভীরে গিয়ে উদ্ধারকাজ করতে খুব সমস্যা হচ্ছিল। আগুন ছড়ানোর সময় মাচা আর নির্মাণসামগ্রীর অনেক অংশ নিচে ভেঙে পড়ে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেছেন, আগুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত দল কাজ করছে। মধ্যরাতের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে এখনও অন্তত ২৯ জন চিকিৎসাধীন, তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিহত দমকলকর্মীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সব মৃতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

যে আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছে সেটি ১৯৮০-এর দশকে নির্মিত আটটি ভবন নিয়ে গঠিত। সংস্কারের সময় বাইরের মাচায় আগুন ধরে যাওয়ায় তা দ্রুত ভবনের ওপর দিয়ে ছড়িয়ে পড়ে। ভবনগুলোর ঘনবদ্ধ অবস্থান আর বাতাস আগুনকে আরও ছড়িয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

হংকংয়ের গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৯৯৬ সালে একই মাত্রার আরেকটি আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au