মতামত

দীপু দাসের মৃত্যু: মবের রাজত্বে রাষ্ট্র

  • 8:24 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
শ্রমিক দীপু চন্দ্র দাসকে কথিত ইসলাম অবমাননার অভিযোগে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে তৌহদী জনতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে কথিত ইসলাম অবমাননার অভিযোগে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে তৌহদী জনতা। তারা তখন শ্লোগান দিচ্ছিল- নারায়ে তাকবীর আল্লাহো আকবর!

এই মধ্যযুগীয় বর্বরতা নিয়ে খুব বেশি মানবতাবাদীদের পাওয়া যায়নি কথা বলতে। সবাই হাদী হাদী করছে বুক চাপড়ে। একটা গালিবাজ, মববাজ, ফ্যাসিবাদী মানসিকতার ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। মানবতাবাদীদের কাছে শাউয়ামাউয়া ছিঁড়ে ফেলা মবস্টারের মবের অধিকার সবার আগে। এখন তো মানবতাবাদী এক্টিভিস্টরা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আদিলুর রহমান নামে একজন মানবতাবাদী ‘ফ্যাসিস্ট নির্মূলের’ ঘোষণা দিয়েছে। ২০১৩ সালে তিনি মানবতাবাদী হিসেবে মতিঝিলে কয়েক লাখ হুজুর খুন করে গুম করা হয়েছিল বলে দাবী করেছিল। যদিও বিবিসি জানিয়েছিল সেরকম কিছু সেরাতে তারা ঘটতে দেখেনি। যাই হোক, দীপু চন্দ্র দাস নামেই তার পরিচয়। তাকে নিয়ে জুলাই মানবতাবাদীরা পোস্ট করবে না। সলিমুল্লাহ খান তো বলেই দিয়েছে এদেশের হিন্দুরা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট! উনি মুখ খুলে বলেছেন, বাকীরা বলতে পারেনি। সামনে বলে ফেলবে।

আজকে এরকম কোন ঘটনা পৃথিবীর কোথাও ঘটলে, মনে করেন ভারতে কোন মুসলমানকে এভাবে মেরে ফেললে তার কভারেজ হতো আল জাজিরা থেকে সিএনএন পর্যন্ত। এটা হতো ভারতের প্রধান রাজনৈতিক ইস্যু। ভারতের বিরোধী দল, কমিউনিস্টরা, বুদ্ধিজীবীরা রায় দিয়ে দিতো ভারত এখন আর বসবাসের মত কোন দেশ নয়, ভারত উগ্র হিন্দুদের দেশ হয়ে গেছে। এখন বাংলাদেশের এই নিউজ তাদেরকে দিন, দেখবেন আপনাকে ‘বিজেপির আইটিসেলের লোক’ বানিয়ে দিবে। একজন নিরহ দরিদ্র মানুষকে ইসলাম অবমাননার অভিযোগে এভাবে পুড়িয়ে মারা হচ্ছে আর আইন শৃঙ্খলার লোকজন মাইকিং করে বলছে সবাই সরে যান, সবাই সরে যান…। যেন মানুষ নয়, কুশপুত্তলিকা পুড়ানো হচ্ছিল!

রিপাবলিক টিভি আরেকবার মেঘমল্লার বসুকে নিয়ে আসুক। তাকে জিজ্ঞেস করুক বাংলাদেশে এরকম ঘটনা ঘটতে পারে তার মানে দেশটা মৌলবাদীদের হাতে গিয়ে পড়েছে। দেখবেন সে জবাব দিবে, এই ঘটনার সঙ্গে সংখ্যালঘু ইস্যুর কোন সম্পর্ক নেই, এখানে কোন মৌলবাদের উত্থানও হয়নি, এটা রাজনৈতিক ঘটনা, ভারত মিছিমিছি বাংলাদেশ নিয়ে প্রোপাগন্ডা চালাচ্ছে!

লেখক: সুষুপ্ত পাঠক

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au