দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…
মেলবোর্ন ২১ ডিসেম্বর-শেষ বিদায় সম্পন্ন হলো। লাখো মানুষ জানাজায় শরিক হয়ে বিদায় দিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। হাদির এমনভাবে চলে যাওয়া কাঁদিয়েছে পুরো দেশকে।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ইচ্ছে ছিল, সংসদে গিয়ে ইনসাফের জন্য লড়বেন। সেই স্বপ্ন পূরণ হলো না ওসমান হাদির। তবে তিনি সংসদ ভবনে গেছেন ঠিকই, সেখানেই হয়েছে জানাজার নামাজ।
লাখো মানুষের ভালোবাসায় সিক্ত ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়।
হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au