সর্বশেষ

অ্যাশেজ : জিততে ইংল্যান্ডের দরকার ২২৮, অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট

  • 2:29 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ডিসেম্বর-হাতে ছিল ৬ উইকেট। তবুও সংগ্রহটা খুব বেশি বাড়িয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। এরপরও তাদের পুঁজি এবং লিড মিলিয়ে বড় লক্ষ্য দাঁড়ায় সফরকারী ইংল্যান্ডের সামনে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় আছে ইংল্যান্ড। এই ম্যাচ হারলে অ্যাশেজ সিরিজ হারবে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের জবাবে শুরু থেকেই ইংল্যান্ড বাজবল অ্যাপ্রোচ থেকে সরে এসে খেলছিল। ৩১ রানের মধ্যেই বেন ডাকেট ও অলি পোপের উইকেট হারানোর পর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন জ্যাক ক্রলি ও জো রুট। ক্রলির সঙ্গে ৭৮ রানের জুটির পর রুট আউট হন কামিন্সের ওভারে। ইংল্যান্ডের প্রথম ৩টি উইকেটই তিনি নেন, পরের ৩টি নাথান লায়ন।

জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক আবার খুঁটি গেড়েছিলেন। ৩০ রান করার পর লায়নকে রিভার্স সুইপ করতে গিয়ে বেল হারান ব্রুক। স্টোকস টিকেছিলেন মাত্র ১৮ বল। তার পরপর ক্রলিও সাজঘরে ফেরেন। ১৫১ বলে ৮ চারে ৮৫ রান করেন তিনি। বেন স্টোকস বাহিনী চতুর্থ দিন শেষ করেছে ২০৭ রান নিয়ে। বিনিময়ে উইকেট হারিয়ে ফেলেছে ৬টি। তাদের সামনে আরও ২২৮ রান করার চ্যালেঞ্জ।

এর আগে, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্রিজে সেঞ্চুরি হাঁকিয়ে টিকে ছিলেন ট্রাভিস হেড, ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। সময়ের সাথে সাথে দলের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে গেছেন দুজন।

দলের ৩১১ রানের মাথাতে ২১৯ বলে ১৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন হেড। ক্যারি ফিফটির পর কিছুটা এগিয়েছেন। ১২৮ বলে ৭২ রান করে আউট হয়েছেন দলের ৩২৯ রানের মাথায়। শেষ দিকে আর সেভাবে লড়াই করতে পারেননি কেউ। ২০ বলে ১০ রান করেছেন জশ ইংলিস। দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান করে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au