সর্বশেষ

এভারটনকে ১-০ গোলে হারিয়ে আবারো শীর্ষে ফিরলো আর্সেনাল

  • 2:34 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ডিসেম্বর- আগের ম্যাচে ওয়েস্টহ্যামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে সিটিজেনদের রাজত্ব স্থায়ী হলো মোটে কয়েক ঘণ্টা। এভারটনকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল।

হিল ডিকিনসন স্টেডিয়ামে স্বাগতিক এভারটনকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ভিক্তর ইয়োকেরশ।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানসিটি।

এদিন ঢিমেতালে চলা ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারে হেড করার সময় দুই হাত ওপরে তুলেছিলেন জ্যাক ও’ব্রায়েন। বল তার হাতে লাগে। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজাল স্পটকিকে বল জালে পাঠান ইয়োকেরেশ।

ঘরের মাঠে প্রথমার্ধে এভারটন গোলে একটি শটও নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মার্সিসাইডের দলটি। কিন্তু গোলের দেখা আর পায়নি।

ব্যবধান বাড়ানোর চেষ্টা আর্সেনালও করেছে। লিয়ান্দ্রো ত্রোসার্ডের শট পোস্টে লেগে প্রতিহত না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত গানাররা।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au