অস্ট্রেলিয়া

মেলবোর্নে SACAV-এর আয়োজনে সরস্বতী পূজা

অস্ট্রেলিয়ায় সনাতন ঐতিহ্যের উদযাপনের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সংহতি ও মানবিক প্রতিবাদের বার্তা তুলে ধরল সরস্বতী পূজার আয়োজন।

  • 11:48 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
SACAV-এর আয়োজনে মেলবোর্নে সরস্বতী পূজা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি: মেলবোর্নে সনাতন আর্ট অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)-এর উদ্যোগে গত ২৫ জানুয়ারি ধর্মীয় আচার, সাংস্কৃতিক চেতনা ও মানবিক প্রতিবাদের এক অনন্য সমন্বয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সম্পূর্ণ অলাভজনক এই সংগঠনটি সনাতন শিল্প, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে গতবছর ভিক্টোরিয়াতে যাত্রা শুরু করে।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী সনাতন ধর্মাবলম্বী ও সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণে পরিবেশ পরিণত হয় ভক্তি, আনন্দ ও ঐক্যের মিলনমেলায়। পূজায় বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি অন্যান্য ধর্মের মানুষ, নেপাল, ভারত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে বহুজাতিক ও বহুধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে মেলবোর্নে সনাতন আর্ট অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)-এর সংহতির বার্তা। ছবি: রিমন চক্রবর্তী

পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রদর্শিত হয় প্রতিবাদী পোস্টার ও বার্তা, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয় এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের প্রতি সংহতি ও মানবিক সহমর্মিতার প্রকাশ ঘটে।

আয়োজকদের মতে, এসব বার্তা ছিল মানবাধিকারের পক্ষে এবং ধর্মীয় সহনশীলতার পক্ষে শান্তিপূর্ণ অবস্থানের প্রতিফলন।

সংগঠনের সভাপতি রাসেন্দ্র কুমার দাস বলেন, SACAV বাঙালি প্রবাসী জীবনের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ববোধকে একত্রে ধারণ করার চেষ্টা করছে। তিনি বলেন, সরস্বতী পূজার মাধ্যমে আমরা শুধু ধর্মীয় আচার পালন করিনি, বরং প্রবাসী সমাজে ঐক্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে জীবন্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো পড়ুন: মেলবোর্নে সরস্বতী পূজায় ব্যতিক্রমী প্রতিবাদ: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি

আরো পড়ুন: সিডনিতে বিপিএর আয়োজনে ভক্তি, সংস্কৃতি আর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পালিত হলো সরস্বতী পূজা

সংগঠনের সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন, প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝেও সনাতন সংস্কৃতি ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই SACAV-এর মূল লক্ষ্য। তিনি বলেন, সরস্বতী পূজার আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়, মানবিক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী প্রকাশ। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো এবং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়াও এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ।

SACAV কর্তৃপক্ষ জানায়, সংগঠনটি প্রবাসী সমাজে সনাতন সংস্কৃতির চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে কাজ করছে, যাতে ঐতিহ্য কেবল স্মৃতিতে নয়, জীবন্ত সামাজিক বাস্তবতায় রূপ নেয়।

পূজার আনুষ্ঠানিকতা, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও আরতির মধ্য দিয়ে পুরো আয়োজন এক গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহে সম্পন্ন হয়। শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ, যা ছোটদের সৃজনশীলতা ও আনন্দে পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

SACAV-এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার একটি অংশ। ছবি: সংগৃহীত Facebook page

সরস্বতী পূজায় শিশুদের হাতেখড়ি থেকে সাংস্কৃতিক পরিবেশনা একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান নেপালিজ মাল্টিকালচারাল সেন্টার (ANMC)-এর সভাপতি ড. তিলক পোখারেল।  আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালিজ মাল্টিকালচারাল সেন্টার (ANMC)-এর পুরোহিত ও আন্তর্জাতিক অনুপ্রেরণামূলক বক্তা বাল ব্যাস শরণ নেউপানে। অনুষ্ঠানে ধর্মীয় আচার পরিচালনা করেন পণ্ডিত নারায়ণ প্রসাদ।

SACAV মনে করে, প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝেও সংস্কৃতি ও মানবিক দায়িত্ববোধকে একত্রে ধারণ করাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার। তাই সরস্বতী পূজার এই আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং তা প্রবাসী সমাজের আত্মপরিচয়, ঐক্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক গভীর ও তাৎপর্যপূর্ণ প্রতিফলনে পরিণত হয়।

ওটিএন বাংলা ফেসবুক পেজ

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

ওয়ান নেশনের জনপ্রিয়তা বাড়ায় কর সংস্কারে এগিয়েছে সরকার: অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বীকার করেছেন, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁর সরকারের বিতর্কিত কর সংস্কার উদ্যোগের পেছনে অন্যতম…

অভিবাসীদের বাড়ি বিক্রির প্রস্তাব ঘিরে অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক, মালিকানা সীমিত করতে চান পলিন হ্যানসন

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সম্পত্তি মালিকানা নিয়ে ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলটির নেতা পলিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au