বিশ্ব

তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার

  • 1:03 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরে কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একাধিক হামলার কথা ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এই হামলার সময় কিয়েভে রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে, আর খারকিভে তা পৌঁছায় মাইনাস ২৩ ডিগ্রিতে। প্রবল শীতের মধ্যে হামলা নতুন করে শহরবাসীর উদ্বেগ বাড়িয়েছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, প্রচণ্ড ঠান্ডার রাতে রাজধানীতে বড় ধরনের হামলা হয়েছে। তিনি নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান। পরে তিনি জানান, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, সেখানে রাশিয়ার গোলাবর্ষণে আরও দুজন আহত হয়েছেন। তাঁর ভাষায়, কয়েক ঘণ্টা ধরে চলা হামলায় মূলত জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপ ও বিদ্যুৎহীন করার চেষ্টা ছিল এর মূল উদ্দেশ্য।

এর আগে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শীতকালীন পরিস্থিতিতে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন। ক্রেমলিনও যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকার কথা বলেছিল। তবে ইউক্রেনের অভিযোগ, এই সময়ের মধ্যেও রুশ বাহিনী হামলা চালিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হচ্ছে। এর মধ্যেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বুধবার আবুধাবিতে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। রাশিয়া দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইলেও কিয়েভ তা মানতে রাজি নয়।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au