বাংলাদেশ

নিপাহ ভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যুর তথ্য জানালো ডব্লিউএইচও

  • 12:37 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলে ৪০ থেকে ৫০ বছর বয়সী এক নারী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

ডব্লিউএইচওর তথ্যমতে, গত ২১ জানুয়ারি ওই নারীর শরীরে নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলোর মধ্যে ছিল জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত লালা নিঃসরণ, মানসিক বিভ্রান্তি ও খিঁচুনি। উপসর্গ শুরুর এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরদিন পরীক্ষায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তদন্তে জানা গেছে, ওই নারীর কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না। তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা নিপাহ সংক্রমণের একটি পরিচিত উৎস হিসেবে বিবেচিত হয়।

আক্রান্ত নারীর সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরীক্ষার ফল অনুযায়ী তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং এখন পর্যন্ত নতুন কোনও রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে প্রায় প্রতি বছরই নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা ও স্বাস্থ্য স্ক্রিনিং জোরদার করা হয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাকিস্তান ইতোমধ্যে তাপমাত্রা পরীক্ষা শুরু করেছে।

নিপাহ ভাইরাস মূলত সংক্রমিত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে বাদুড়ের লালা বা মল দ্বারা দূষিত ফল বা কাঁচা খেজুরের রস পান করলে মানুষ আক্রান্ত হতে পারে। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যদিও এটি সহজে একজন থেকে আরেকজনে ছড়ায় না।

বর্তমানে নিপাহ ভাইরাসের জন্য কোনও স্বীকৃত ওষুধ বা টিকা নেই। এর আগে ২০২৫ সালে বাংলাদেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া চারজন নিপাহ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে এই ভাইরাস আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম এবং এ কারণে কোনও দেশ বা বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au