বাংলাদেশ

নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষ ‘উদ্বিগ্ন’, সিজিএসের জরিপ

  • 3:37 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে তীব্র নিরাপত্তা উদ্বেগের চিত্র উঠে এসেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর এক জরিপে। জরিপ অনুযায়ী, ৫০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার মনে করছেন, নির্বাচনের সময় তারা নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন। এদের মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি এবারের ভোটগ্রহণকে অনিরাপদ অথবা অত্যন্ত অনিরাপদ বলে বিবেচনা করছেন।

রোববার ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে ‘অঙ্গীকার থেকে অনুশীলন: রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক জবাবদিহিতা বাংলাদেশের নির্বাচন ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সিজিএস এসব তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া সংখ্যালঘু ভোটারদের মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করছেন। বিপরীতে ৫০ দশমিক ৭ শতাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ২৫ দশমিক ৮ শতাংশ ভোটগ্রহণকে অনিরাপদ বা অত্যন্ত অনিরাপদ হিসেবে দেখছেন।

সিজিএস জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫০৫ জন সংখ্যালঘু এই জরিপে অংশ নিয়েছেন। জরিপে ভোটদানের আচরণ, রাজনৈতিক সচেতনতা, নিরাপত্তাবোধ এবং রাজনৈতিক প্রতিনিধিত্বসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ভোটে অনিয়মের ঘটনা ঘটলে ৫৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাবেন বলে জানিয়েছেন। ৪৭ দশমিক ৪ শতাংশ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করবেন এবং ৪২ দশমিক ৬ শতাংশ নিরাপত্তা বাহিনীকে বিষয়টি জানাতে আগ্রহী।

তবে উল্লেখযোগ্য একটি অংশ কোনো ধরনের পদক্ষেপ নিতে অনিচ্ছুক। জরিপে দেখা যায়, ২০ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা অনিয়ম হলেও কিছু করবেন না। ১৩ দশমিক ৭ শতাংশ প্রতিবাদ জানাবেন, ১২ দশমিক ৫ শতাংশ গণমাধ্যমের দ্বারস্থ হবেন এবং ১১ দশমিক ২ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন।

রাজনৈতিক হয়রানি বা হুমকির ঘটনায় অভিযোগ জানানোর ক্ষেত্রেও অনীহার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। ৭০ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি যেখানে অভিযোগ করার প্রয়োজন পড়েছে। তবে যারা হুমকি বা সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে ২২ শতাংশ ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছেন এবং অভিযোগ করেননি।

অভিযোগ জানালেও তা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। জরিপে দেখা গেছে, মাত্র ১ দশমিক ৯ শতাংশ নির্বাচন কমিশনে এবং ১ দশমিক ৫ শতাংশ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ না জানানোর পেছনে ভবিষ্যতে আরও বিপদের আশঙ্কাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন অংশগ্রহণকারীরা। এ ক্ষেত্রে ৪৮ দশমিক ৭ শতাংশ মনে করেন, অভিযোগ করলে তারা আরও ক্ষতির মুখে পড়তে পারেন। ২৮ দশমিক ৬ শতাংশ ভোটার আইনি ব্যবস্থার ওপর আস্থার অভাবের কথা বলেছেন।

রাজনৈতিক সহিংসতার ঘটনায় নীরব থাকার কারণ হিসেবে ৪৮ দশমিক ৭ শতাংশ নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ৩২ দশমিক ৮ শতাংশ পরিচয় প্রকাশ হয়ে সামাজিক অপমান বা কলঙ্কের আশঙ্কার কথা জানান। ২৯ দশমিক ৭ শতাংশের মতে, এ ধরনের পরিস্থিতিতে পরিবার, সমাজ বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় না।

এ ছাড়া ২৮ দশমিক ৬ শতাংশ ভোটার আইনি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ২০ দশমিক ২ শতাংশ মনে করেন, প্রতিপক্ষের রাজনৈতিক ও সামাজিক প্রভাব এতটাই শক্তিশালী যে অভিযোগ করেও কোনো ফল পাওয়া সম্ভব নয়।

যারা নির্বাচনি অনিয়ম প্রত্যক্ষ করেও কোনো পদক্ষেপ নেননি, তাদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন, নিজেদের বা পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কাই তাদের নীরব থাকার প্রধান কারণ। একই সঙ্গে ৪৩ দশমিক ৩ শতাংশ পুলিশি হয়রানি বা আইনি জটিলতার ভয়ও উল্লেখ করেছেন।

জরিপে আরও উঠে এসেছে, ১৫ দশমিক ৪ শতাংশ ভোটার বিশ্বাস করেন না যে অভিযোগ করলেও কোনো বিচার বা প্রতিকার পাওয়া যাবে। অন্যদিকে ৯ দশমিক ৬ শতাংশ সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au