সর্বশেষ

নারী ক্রিকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

  • 1:52 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ ফেব্রুয়ারি-সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিতেছিল ভারত নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল। ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৯ রানে হারাল তারা। ফলে তৃতীয় ম্যাচে হবে সিরিজ নির্ধারনী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস করতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড করেছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হল তার। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৬ ম্যাচ খেললেন।

৩৫৬ ম্যাচের মধ্যে ৬ টেস্ট, ১৬১ এক দিন ও ১৮৯ টি-টোয়েন্টি খেলেছেন হারমানপ্রীত। টেস্টে ২০০, ওয়ানডে ক্রিকেটে ৪৪০৯ ও টি-টোয়েন্টিতে ৩৭৮৪ রান করেছেন তিনি। অর্থাৎ, তিন ফরম্যাট মিলিয়ে ভারত অধিনায়কের রান ৮৩৯৩।

মোট আটটি শতরান ও ৩৮টি অর্ধশতরান করেছেন হারমানপ্রীত। পাশাপাশি টেস্টে ১২, ওয়ানডে ক্রিকেটে ৩১ ও টি-টোয়েন্টিতে ৩২টি, অর্থাৎ, তিন ফরম্যাট মিলিয়ে ৭৫টি উইকেট নিয়েছেন হারমানপ্রীত।

অধিনায়ক রেকর্ড করলেও ম্যাচ জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও বেথ মুনির কাছে হারতে হয়েছে স্মৃতি মান্ধানাদের।

ভল ৫৭ বলে ৮৮ ও মুনি ৩৯ বলে ৪৬ রান করেন। শেষ দিকে দ্রুত উইকেট তোলায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে অস্ট্রেলিয়া।

১৬৪ রানের লক্ষ্য খুব বেশি ছিল না। পাশাপাশি ভারতের দুই ওপেনার মন্ধানা ও শেফালি বর্মা শুরুটা খারাপ করেননি। পাওয়ার প্লের মধ্যে ৫০ রান করে ফেলেন তারা। কিন্তু শেফালি ২৯ ও মন্ধানা ৩১ রানে আউট হওয়ার পর খেই হারায় ভারত। অধিনায়য়ক হরমনপ্রীত ৩৬ রান করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au